নিজের চ্যানেলের কাজে ব্যস্ত কৃতিকা

অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা মডেল সুমাইয়া চৌধুরী কৃতিকা তার ইউটিউব চ্যানেল ‘KRUNCHY KRITIKA’ নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। চ্যানেলটিতে মূলত ফুড বিউটি, পার্লার রিভিউ, শুটিং ভিডিও ইত্যাদি প্রাধান্য পাচ্ছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে ভ্রমণে রয়েছেন এবং তৈরি করছেন মজাদার সব ভ্লগ তার ইউটিউব চ্যানেলের জন্য। এ পর্যন্ত প্রায় ৬০টির মতো ভ্লগ বানানো হয়ে গিয়েছে, যা তিনি ডিসেম্বর মাসে দেশে এসে পর্যায় ক্রমে ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। ভ্লগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, সিনেটর হাউস, মাদাম তুশো জাদুঘর, স্পেস মিউজিয়াম, এমিরাটসের ইন ফ্লাইট সার্ভিস, পাতাল ট্রেন, ব্রুকলিন ব্রিজ ইত্যাদি। মডেলিংয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছেন কৃতিকা। তার ভ্লগগুলো আগামীতে যারা আমেরিকা ভ্রমণে যাবেন, তাদের জন্য রয়েছে অনেক টিপস ও মজাদার সাজেশন।