সপ্তর্ষি’র আত্মপ্রকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান

খোন্দকার এহিয়া খালেদ

গোপালগঞ্জ

 

গোপালগঞ্জ শহরের সরকারি সীতানাথ মথুরানাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলভিত্তিক সাংস্কৃতিক সংগঠন সপ্তর্ষি আত্মপ্রকাশ করেছে। গত শনিবার বিদ্যালয়ের কক্ষে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম মিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমিন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানম।

আলোচনা সভা শেষে স্কুলের সংগীত বিষয়ক শিক্ষক রিক্তা বিশ্বাসের নেতৃত্বে কোমলমতি শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শিশুদের পরিবেশিত সংগীত, নৃত্য ও আবৃত্তি উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানমকে উপদেষ্টা, সংগীত বিষয়ক শিক্ষক রিক্তা বিশ্বাসকে সভাপতি ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী এ এল শরফুদ্দিনকে সাধারণ সম্পাদক করে সপ্তর্ষির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।