আমি তো আর বাড়ির ডিজাইন করিনি, এটা ইঞ্জিনিয়াররা করেছেন। আমার পাশের বাড়ির ডিজাইন তো একইরকমভাবে করা। তাদের তো কেউ কিছু করলো না। আমার সঙ্গে কেন এমন করা হবে? বিষয়টি নিয়ে অবাক ও বিস্মিত হয়েছি। বুঝলাম না এটা কেমন অভিযান? যারা অভিযানে এসেছিলেন তাদের তো বোঝা উচিত ছিল কার বাড়িতে অভিযানে যাচ্ছি! ইঞ্জিনিয়ার হয়তো বাড়ির বারান্দা এক ফুট বাড়িয়েছেন। এ বিষয়টি নোটিশ দিয়ে বললেই পারতেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন সবার জন্য সমান হোক। আজ এসে ১০ লাখ টাকা চাইলো। আগামীকাল এসে অন্য কেউ অভিযান করে বলবে, ২০ লাখ টাকা দেন, না হলে জেল দেবো। এটা কোন ধরনের আইন, আমার মাথায় ঢুকছে না!
নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ ও ১০ লাখ টাকা
জরিমানা প্রসঙ্গে শাকিব খান