দুটি নতুন সিরিয়াল নিয়ে ফিরোজ শাহী

 

অভিনেতা নির্মাতা ফিরোজ শাহী নিজের টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও সমান ব্যস্ততায় কাটাচ্ছেন। সিরাজদ্দৌলা নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত মঞ্চে অভিনয় করছেন তিনি।

নিজের ব্যস্ততা প্রসঙ্গে ফিরোজ শাহী বলেন, ‘আমি বরাবরই মঞ্চ পাগল মানুষ। তবে আমার কাছে যেকোনো কাজই সমান।’

এর ভেতরে ফিরোজ শাহী নতুন দুটি ধারাবাহিক নাটক পরিচালনার কাজে হাত দিয়েছেন। পাশাপাশি করছেন টিভিসি নির্মাণের কাজ। ফিরোজ বলেন, ‘চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন প্রতিটি ক্ষেত্রেই আমাদের উত্কর্ষের প্রয়োজন। প্রয়োজন সঠিক নেতৃত্ব। আমার নতুন দুটি ধারাবাহিক এদেশের নাটক ইন্ডাস্ট্রির নতুন এক মাইলফলক হবে বলে আমার বিশ্বাস। এছাড়া আগামী বছর দুটি চলচ্চিত্রের কাজে হাত দিচ্ছি। যেখানে ঢালিউড-টলিউডের তারকাদের নিয়ে কাজ করবো।’