আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব জিমনাসিয়ার দায়িত্ব নিয়েছিলেন মাস তিনেক আগেই। এরই মধ্যে ক্লাবটির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ২০১০ সালে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর এটিই ছিল নিজ দেশে কোচ হিসেবে তার প্রথম দায়িত্ব। জিমনাসিয়া ম্যারাডোনা কোচ হয়ে আসার আগে লিগে তলানিতে ছিল। বিশ্বকাপ জয়ী তারকার অধীনে আট ম্যাচের তিনটিতে জয় পেয়ে ২২ নম্বর অবস্থানে উঠে আসে তারা। এর আগে মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়াকে ৯ মাস কোচিং করিয়ে তাদের শীর্ষ লিগে তুলে আনতে ব্যর্থ হন আর্জেন্টাইন কিংবদন্তি। কাঁধে ও হাঁটুতে অস্ত্রোপচার করানোর জন্য গত জুনে ঐ দলের দায়িত্ব ছাড়েন তিনি।