চট্টগ্রামে আন্তঃওয়ার্ড ফুটবলে জয় দিয়ে শুরু করল দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড। গতকাল বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শক্তিশালী দলটি ২-০ গোলে পরাজিত করে পাঠানটুলী ওয়ার্ডকে। খেলার ৩৭ মিনিটে শামীমের গোলে এগিয়ে যায় (১-০)। ৫৪ মিনিটে ইরফানের দর্শনীয় গোলে ব্যবধান হয় দ্বিগুণ (২-০)। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় চকবাজার ওয়ার্ড ২-১ গোলে হারায় উত্তর কাট্টলীকে। জয়ী দলের হয়ে মাহবুব একাই ২টি এবং বিজিত দলের হয়ে একমাত্র গোলটি করেন মুন্না।