ফটো ক্যাপশন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ‘ক্যাপিটেক-আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ড’-এর ট্রাস্ট ডিড স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে আইসিবির এমডি মো. আবুল হোসেন, ইসলামী ব্যাংকের এমডি এবং সিইও মো. মাহবুব-উল-আলম, ক্যাপিটেক অ্যাসেটের চেয়ারম্যান হাসান রহমান, এমডি এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন

 

০০০

 

এনসিসি ব্যাংকের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শাখাসমূহের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকদের ধারাবাহিক ব্যবসায় উন্নয়ন সভা সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ এতে সভাপতিত্ব করেন

 

০০০

 

মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি চট্টগ্রামে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ কোর্সটি উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রেজাউল করিম, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি শামীম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক

 

০০০

 

জাতীয় শুদ্ধাচার কৌশল চর্চাকারী পাঁচ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. আমির উদ্দিন পিপিএম উপস্থিত ছিলেন