গুরুতর অসুস্থ একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুর্তজা বশীর। তার মেয়ে জুঁই বশীর ইত্তেফাককে জানান, বাবার ব্রংকাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত। ফুসফুস ঠিকমতো কাজ করছে না। হার্টের অবস্থাও ভালো না। তার মেয়ে আরো জানান, বাবা কথা বলছেন। কিন্তু খানিক পর হাঁপিয়ে উঠছেন। গত ১৪ নভেম্বর মুর্তজা বশীরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে গত ২৬ অক্টোবর কিডনি, ফুলফুস ও হূদ্যন্ত্রের জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হলে তাকে বাসায় নেওয়া হয়। ১ মাসের মধ্যে দ্বিতীয়বার তাকে হাসপাতালে ভর্তি করা হলো।