শরীরচর্চা কিংবা ব্যায়ামের উপকারী দিকগুলো আমরা কমবেশি সবাই জানি। কিন্তু কর্মব্যস্ততায় বা আলসেমির কারণে অত্যন্ত জরুরি এই কাজটির কথা ভুলে যাই আমরা অনেকেই। আর এতেই শরীরে বাসা বাঁধে নানান রোগবালাই মন হয়ে পড়ে অবসাদগ্রস্ত। অথচ দিনে মাত্র পনের মিনিট সময় শরীরচর্চার পিছনে ব্যয় করলেই কর্মোদ্দীপ্ত থাকা সম্ভব। পাশাপাশি কমে যায় স্বাস্থ্যঝুঁকিগুলোও।
সম্প্রতি আমেরিকান এক গবেষণায় বলা হয়, দিনে মাত্র পাঁচ থেকে পনের মিনিটের শরীরচর্চা অস্বাভাবিক মৃত্যু কমিয়ে আনে প্রায় এক-তৃতীয়াংশ। এছাড়া অসুখবিসুখ থেকে দূরে থাকার কারণে গড় আয়ুও বৃদ্ধি পায়। তাই সপ্তাহে অন্তত পাঁচ দিন নিয়ম করে হাঁটা কিংবা যে কোনো ব্যায়ামের অভ্যাস থাকা অত্যন্ত জরুরি। শরীরচর্চার পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও প্রয়োজন।
লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ