শোক সংবাদ

আইয়ুব আলী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার  চাঁদখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী (৬৫) বুধবার সকালে  রংপুর মেডিক্যাল কলেজ  হাসপাতালে  চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রশিদুল ইসলাম ও সাবেক  সম্পাদক আলম হোসেন।