অঘ্রান মাস

জোবায়ের মিলন

 

অঘ্রান মাস এলে আসে ঘরে ধান

হাওয়ায় বেজে ওঠে নতুন এক গান।

কৃষকের চোখে ফোটে স্বপ্নকুসুম

সুখ যেন নেমে এসে গালে দেয় চুম।

 

কৃষাণীর মুখে হাসি থই থই করে

বুকভরা এত গীতি আর না যে ধরে।

ঘরে ঘরে আনন্দ, ঢাক-ঢোল বাজে

নবান্ন উত্সবে গ্রামগুলো সাজে।

 

ঢাকা পড়ে সবকিছু হিম কুয়াশায়

ফুলে ফলে মা-মাটির কোল ভরে যায়।

ঋতুর পাতায় যেন অঘ্রান মাস

রূপে রসে মাখা এক রঙিন আভাস!