হুমায়ুন আবিদ
নীল আকাশে ওড়ে ঘুড়ি, মাঠে পাকা ধান
সবার মনে খুশির আমেজ
ফসল তোলার গান।
হালকা শীতে কাপড় গায়ে খেলে খোকাখুকি
সোনা রোদের ঝলক মেখে
সূর্য মারে উঁকি।
আকাশ চুইয়ে শিশির ঝরে ভিজে মাঠের ঘাস
খেজুর রসের সুবাস ছড়ায়
ভোরের হিম বাতাস।
গাঁও-গেরামে বাউল গানের আসর জমে রাতে
হেমন্তকাল এলে সবাই
আনন্দেতে মাতে।