বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের মহাব্যবস্থাপক মো. আবদুল আউয়াল সরকার প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন।
১৯৮৫ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ১ম হয়ে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে যোগদান করেন এবং দীর্ঘ ৩৪ বছরের বেশি সময় বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন। দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে তিনি আমেরিকা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, বাহরাইন, ফিলিপাইন, তুরস্ক, ইংল্যান্ড, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও রাউন্ডটেবিলে অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি