চেয়ারম্যানের পুরস্কারে এমিরেটস বাংলাদেশ টিম

এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্কভুক্ত দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সেলস এক্সিলেন্সের জন্য সম্মানজনক চেয়ারম্যানের পুরস্কার লাভ করেছে এমিরেটস বাংলাদেশ টিম। ইনোভেশন এবং পারফরম্যান্সের মাধ্যমে দৃষ্টান্তমূলক স্ট্যান্ডার্ড সৃষ্টি, সঠিকভাবে গ্রাহকদের চাহিদা অনুধাবন এবং স্থানীয় মার্কেটের সঙ্গে অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশকে এই সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশে এমিরেটসের ব্যবস্থাপক সাঈদ আবদুল্লা মিরান বলেন, দীর্ঘ দিন ধরে ঘনিষ্ঠ গ্রাহক সম্পর্ক তৈরির প্রচেষ্টা, আমাদের অসামান্য টিম স্পিরিট এবং কমিটমেন্টের ফলশ্রুতি এই পুরস্কার। তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়—শ্রেষ্ঠ সেলস টিম, ব্যক্তিগত সেলস এবং সেলস সাপোর্ট। —প্রেস বিজ্ঞপ্তি