খুলনায় দুর্নীতিবিরোধী মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা সম্মিলিত দুর্নীতিবিরোধী জোটের উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা সম্মিলিত দুর্নীতিবিরোধী জোটের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা খুলনাকে দুর্নীতিমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।