সাগরদাঁড়ি কলেজ

দুই ছাত্রীকে উত্ত্যক্ত বহিষ্কার এক

দুই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় কেশবপুরের সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের এক ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্র সোহাগ হোসেনকে কলেজ থেকে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে।

সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার ঘোষ বলেন, ‘কলেজের দুই ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনা তদন্তে প্রমাণিত হয়। বিষয়টি নিয়ে গত বুধবার বিকালে এক সভায় কলেজ থেকে ঐ ছাত্রকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার ছাত্র সোহাগ হোসেনকে কলেজ থেকে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে।