এলাকার উন্নয়নকারীদের জনগণ ভোট দেয় ---------এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সত্যিকার রূপে এলাকার উন্নয়নকারীদের জনগণ সবসময় ভোট দেয়। জনগণকে মূল্যায়ন করে তাদের ভালবাসায় মূল্যায়িত হতে পারাটাই একজন নেতার স্বার্থকতা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মানিকদাহ ইউনিয়নের দুটি এইচবিবি সড়কের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে জানপুর মোড়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনে আপনাদের দেওয়া ভোটের কারণে বিপুল ভোটের ব্যবধানে কাজী জাফরউল্লাহকে পরাজিত করে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনার আশির্বাদে ফরিদপুর-৪ আসনকে সত্যিকার উন্নয়ন দিয়েছি, এ কারণে পুনরায় আপনারা আমাকে ২০১৯ সালের নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের মায়া ত্যাগ করে হলেও দেশের উন্নয়ন ঠিক রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মানিকদাহ ইউপি চেয়ারম্যান সাঈদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী বেগম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল দাস, নুরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান তারেক হোসেন, ঘারুয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা অ্যাপোলো নওরোজ, লাবলু মুন্সি, ওবায়দুর রহমান মামুন প্রমুখ।