কোস্ট গার্ড ও জেলা প্রশাসনের পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার রাতে নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকা এবং কীর্তনখোলা নদী থেকে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্ট গার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. জামাল জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে নৌযান থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে।
অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে আট মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা নগরীর বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।