ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার বিকালে উপজেলার মনিয়ন্ধ এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এরা হলো—মো. হেলাল মিয়া ও মো. জাকির হোসেন। আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।