সেনবাগে বিদ্যুত্স্পৃষ্টে জেলের মৃত্যু

সেনবাগ উপজেলার বসন্তপুর গ্রামে ধানখেতে বিদ্যুতের তারে জড়িয়ে মো. দুলাল হোসেন নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে একটি ধানখেতে এ ঘটনা ঘটে। নিহত দুলাল ঐ গ্রামের হোরবান আলীর ছেলে। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।