ব্রাহ্মণবাড়িয়ায় শহরের খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে সহকারী শিক্ষক নওশিন আহমেদ দিয়ার (২৯) মৃত্যুর ঘটনায় মামলার আসামিদের শাস্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নওশিন আহমেদের স্কুল ক্রিসেন্ট কিন্ডার গার্টেন ও তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে ক্রিসেন্ট কিন্ডার গার্টেন ও সূর্যমুখী কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুলসংখ্যক অভিভাবকের স্বাক্ষর রয়েছে।
উল্লেখ্য, মৃত দিয়ার বাবা শিহাব আহমেদ গেন্দু মিয়া গত ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।