শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শায়েস্তাগঞ্জে বুধবার বিকালে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রিহাত আহমেদ (৬)। উপজেলার লাদিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে রিহাত আহমেদ খেলার সাথিদের নিয়ে পুকুরপাড়ে খেলতে যায়। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।