কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর বনশ্রীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আনোয়ার বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আনোয়ারার বাসা বনশ্রী বি ব্লকের পাঁচ নম্বর সড়কে। গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারের সবিরচড়ে। সকালে তিনি বনশ্রীর বাসা থেকে হাঁটতে বের হন। সকাল ৯টার দিকে পাঁচ নম্বর সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চালক কাভার্ড ভ্যান রেখে পালিয়ে গেছে। গাড়িটি জব্দ করেছে রামপুরা থানা পুলিশ। প্রথমে লাশটি অজ্ঞাত ছিল। দুপুরে স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে গিয়ে তার লাশ শনাক্ত করেন।