দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে স্কিল ফর ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এবং বিআরটিসির যৌথ উদ্যোগে সম্পূর্ণ সরকারি খরচে মোটরযান ড্রাইভিং এবং গাড়ি রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে চারমাস ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. এহছানে এলাহী। বিআরটিসির ট্রেনিং ম্যানেজার প্রকৌশলী ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম।