বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারার্স অ্যাসোসিয়েশনের (বাফা) বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন ২০১৯-২০২১ গতকাল ঢাকার রাওয়া ক্লাব এবং চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে একই সময়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে কভেয়র গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ মুন্সীর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ১৪টি পদে এবং সৈয়দ মোস্তাফিজুর রহমান নেতৃত্বাধীন সচেতন ঐক্য পরিষদ পাঁচটি পদে জয়ী হয়। ৯৩৫ জন প্রতিনিধির ভোটে দুই বছরের জন্য বোর্ড অব ডিরেক্টরস নির্বাচিত হন। কবির আহমেদ মুন্সী বাফার ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।
কবির আহমেদ আন্তর্জাতিক লজিস্টিক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ডব্লিউএফজি প্রেসিডেন্ট বাংলাদেশ এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ডিরেক্টর, জাপান চেম্বার ও স্পেন চেম্বারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনে তিনি ২০১২ সাল থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।—প্রেস বিজ্ঞপ্তি