গত ২ নভেম্বর দৈনিক ইত্তেফাকে ‘কালো তালিকাভুক্ত আট জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়নি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন রাজারবাগ দরবার শরিফের পির সৈয়দ দিল্লুর রহমানের আঞ্জুমানে আল বাইয়্যিনাতের কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ মাহবুব আলম। এক প্রতিবাদ লিপিতে দাবি করা হয়েছে, ২০০৮ সালের ৩০ নভেম্বর মতিঝিলে বলাকা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত আট সশস্ত্র ব্যক্তি উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাতের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। ২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, বর্ণিত সংগঠনের (উলামা আনজুমান) ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য নেই। ২০১৭ সালের ২৬ মে হাইকোর্ট চত্বর থেকে লেডি জাস্টিসের ভাস্কর্য সরিয়ে ফেলার ব্যাপারে আদালতকে উড়ো চিঠি দেওয়া হয়নি। বরং প্রতিবাদের অংশ হিসাবে ঐ বছরের ৯ এপ্রিল হাইকোর্ট বিভাগে আল বাইয়্যিনাতের পক্ষ থেকে মূর্তি সরিয়ে ফেলতে রিট করা হয়।
প্রতিবেদকের বক্তব্য
মতিঝিলে বলাকা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত আট জন রাজারবাগ পির সাহেবের মুরিদ এবং পিরের নির্দেশে বলাকা ভাস্কর্য ভাঙচুর করেছেন—এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শতাধিক সংগঠন তালিকাভুক্ত করে নজরদারি করার নির্দেশ দেওয়া রয়েছে। এই তালিকার মধ্যে উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাতের নাম রয়েছে।