বরিশালে লঞ্চের চাপায় নৌকাডুবিতে জেলে নিখোঁজ

বরিশাল সদর উপজেলার কালাবদর নদীতে বুধবার গভীর রাতে লঞ্চের চাপায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্য জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ জহির হাওলাদার (২৫) সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের বাসিন্দা।