যে তারে তড়িত্ ভোল্টেজ থাকে তাকে কী বলে?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। “প্রাত্যহিক জীবনে তড়িত্” অধ্যায়ের  কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো।

১. কোনো অণু, পরমাণু বা যৌগমূলকে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে কী বলে?

ক. ঋণাত্মক আয়ন   খ. ধনাত্মক আয়ন   

গ. নিরপেক্ষ           ঘ. প্রোটন

২. যে তারে তড়িত্ ভোল্টেজ থাকে তাকে কী বলে?

 ক. নিরপেক্ষ তার             খ. জীবন্ত তার   

গ. ফিউজ                       ঘ. কালো তার

৩. ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে-

i. ক্যাথোডে ইলেকট্রন জমা হয়    ii অ্যানোডে ইলেকট্রন কম হয়  iii. অ্যানোড ও ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii  

গ. ii ও iii                  ঘ. i,   ii    ও   iii

৪. সর্বপ্রথম কে তড়িত্ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?

ক. ভোল্টা          খ. মাদাম কুরি  

গ. আরহেনিয়াস   ঘ. রাদার ফোর্ড

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।

রাইয়ান বেড়াখলা গ্রামে বাস করে। এখানে প্রায়ই বিদ্যুতের লোড শেডিং হয়। এ কারণে বিভিন্ন কাজে অসুবিধা হওয়ায় রাইয়ান বাড়িতে আইপিএস লাগিয়েছে।

৫. বিদ্যুতের বিকল্প হিসেবে লাগানো যন্ত্রটির ক্ষেত্রে প্রযোজ্য-

i.  এটি অপর্যাবৃত্ত প্রবাহে চলে   ii . নিম্ন ভোল্টেজেও চার্জিত হয় iii.  তড়িতের আউটপুটের সাথে সংযুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও  iii

গ. ii  ও iii                   ঘ. i  ,  ii    ও  iii

৬. বেড়াখলা গ্রামের সমস্যার কারণ-

 i. বিদ্যুতের সিস্টেম লস    ii. সরবরাহ পদ্ধতির ত্রুটি  iii. চাহিদার তুলনায় তড়িতের স্বল্প উত্পাদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও  ii                   খ.  i ও   iii

গ.  ii ও  iii                 ঘ.  i,  ii   ও    iii

৭. তড়িত্ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?

ক. ওয়াট                    খ. কিলোওয়াট-ঘণ্টা  

গ. মেগাওয়াট               ঘ. অ্যাম্পিয়ার

৮. আইপিএস-এর পূর্ণরূপ কী?

ক. ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই 

খ. আন ইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই   

গ. ইন্টারন্যাশনাল পাওয়ার সাপ্লাই  

ঘ. ইনডিয়ান পাওয়ার সাপ্লাই 

৯. একটি ইউপিএস-এ মূলত কয়টি অংশ থাকে?

ক.  ২টি          খ. ৩টি     গ. ৪ টি                    ঘ.৫ টি

১০. নিকৃষ্ট ধাতু কোনটি?

ক. সোনা    খ. তামা     গ. নিকেল                   ঘ. রূপা

১১. কোন পদ্ধতিতে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন করা হয়?

 ক. তড়িত্ বিশ্লেষণ       খ. তড়িত্ মুদ্রণ 

গ. তড়িত্ প্রলেপন         ঘ. গ্যালভানাইজিং

১২. কোনটির সাহায্যে ব্যাটারী তৈরি করা হয়?

ক. কোষ     খ. ফিউজ 

গ. স্থির রোধ                ঘ. ভোল্টমিটার

১৩. ১ ওয়াট-ঘণ্টা সমান কত?

ক. ৩৬০০০ জুল          খ. ৩৬০০ জুল 

গ.৩৬০ জুল                ঘ. ৩৬০০০০ জুল

১৪. তড়িত্ উত্পাদন করা হয়-

 i. কাপ্তাই জল প্রপাত হতে   

 ii. গ্যাস ব্যবহার করে 

 iii. দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও  ii                    খ.  i ও  iii

গ.  ii ও iii                   ঘ.  i ,   ii   ও    iii

১৫. তড়িত্ উত্স ও কম্পিউটারের সাথে লাগানো থাকে কোনটি?

ক. সিপিইউ                খ. আইপিএস  

 গ. কীবোর্ড                  ঘ. ইউপিএস

১৬. ১ জুল = কত?

ক. ১ সেকেন্ড/ওয়াট                       খ. ১ কিলোওয়াট 

গ. ১ মেগাওয়াট/সেকেন্ড                ঘ. ১ ওয়াট-সেকেন্ড

১৭. HNO3 কোন প্রক্রিয়ায় ব্যবহূত হয়?

ক. তড়িত্ বিশ্লেষণে     খ. গ্যালভানাইজেশনে 

গ. তড়িত্ প্রলেপণে       ঘ. ধাতু নিষ্কাশণে

১৮. বাড়িতে তড়িতের ওয়ারিং এর সময়-

 i. বাড়ির ফিউজ নিরপেক্ষ তারের সাথে সংযোগ দেওয়া যাবে না      ii. বাতির সুইচের সাথে কখনো ফিউজ দেওয়ার প্রয়োজন নেই   iii. বাতি বা পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ জীবন্ত তারের সাথে সংযোগ দিতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও  ii                   খ.  i ও   iii

গ.  ii ও iii                  ঘ.  i ,    ii   ও    iii

১৯. তড়িত্ মুদ্রণে মোমের ছাপাতে পরিবাহী হিসেবে কোনটির গুঁড়া ব্যবহার করা হয়?

ক. দস্তা   খ. নিকেল   গ. তামা    ঘ. গ্রাফাইট

২০.  নিচের কোনটি মূল্যবান ধাতু?

 ক. তামা    খ. লোহা    গ. নিকেল   ঘ. ব্রোঞ্জ