ঊর্ধ্বকমা/লোপচিহ্ন (’)
নাম :ঊর্ধ্বকমা/লোপচিহ্ন
চিহ্ন : (’)
বাক্যে অবস্থান :মধ্যে
বিরতিকাল : প্রয়োজন নেই।
ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে না।
ব্যবহারের নিয়ম :
১. হাইফেনের বিকল গুহিসেবে ঊর্ধ্বকমা ব্যবহূত হয়। যেমন : তার পা’টা কেটে বাদ দিতে হলো।
২. সালের বর্জিত সংখ্যা বোঝাতে ঊর্ধ্বকমা ব্যবহূত হয়।
যেমন : ২৬শে মার্চ ’৭১।
বন্ধনী ([ ], { }, ())
নাম :বন্ধনী
চিহ্ন : ([ ], { }, ())
বাক্যে অবস্থান : পূর্বে, মধ্যে ও শেষে
বিরতিকাল : প্রয়োজন নেই ।
ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে, তবে ভেতরে ফাঁকা থাকবে না ।
ব্যবহারের নিয়ম :
১.কোনো বক্তব্যকে বিশদভাবে বর্ণনা করার জন্য প্রথম বন্ধনী ব্যবহূত হয় । যেমন :তিনি গুরুত্বপূর্ণ দপ্তরে (প্রধানমন্ত্রীর কার্যালয়) কাজ করেন।
২. অন্যের কথার মধ্যে নিজের কথা ঢোকাতে গেলে তৃতীয় বন্ধনী ব্যবহূত হয়। যেমন:রবীন্দ্রনাথ [রবীন্দ্রনাথ] নভেল [নোবেল] পুরস্কার পেয়েছিলেন।
বিকল্প (/)
নাম :বিকল্প
চিহ্ন : (/)
বাক্যে অবস্থান :মধ্যে
বিরতিকাল : প্রয়োজন নেই।
ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে না।
ব্যবহারের নিয়ম :
দুই বা ততোধিক শব্দ বা বাক্যের মধ্যে যে কোনোটি হতে পারে অর্থে বিকল্প চিহ্ন ব্যবহূত হয়। যেমন : তার বয়স ২৫/৩০ বছর হতে পারে।
ধাতু-দ্যোতক (?)
নাম :ধাতু-দ্যোতক
চিহ্ন : (?)
বাক্যে অবস্থান :মধ্যে
বিরতিকাল : প্রয়োজন নেই।
ফাঁকা (Space) :আগে ফাঁকা থাকবে, তবে পরে ফাঁকা থাকবে না।
ব্যবহারের নিয়ম :
ব্যাকরণের ক্রিয়া মূল বা ধাতু বোঝানোর জন্য বোঝানোর জন্য ব্যবহূত হয়। যেমন :? কৃ + তব্য = কর্তব্য ।
পরবর্তী রূপবোধক (<)
নাম :পরবর্তী রূপবোধক
চিহ্ন : (<)
বাক্যে অবস্থান :মধ্যে
বিরতিকাল : প্রয়োজন নেই।
ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে না।
ব্যবহারের নিয়ম :
যে অবস্থা দাঁড়িয়েছে তা বোঝানোর জন্য ব্যবহূত হয়। যেমন :রতন<রত্ন।
পূর্ববর্তী রূপবোধক (>)
নাম :পূর্ববর্তী রূপবোধক
চিহ্ন : (>)
বাক্যে অবস্থান :মধ্যে
বিরতিকাল : প্রয়োজন নেই।
ফাঁকা (Space) :আগে ও পরে ফাঁকা থাকবে না।
ব্যবহারের নিয়ম :কোথা থেকে উত্পত্তি হয়েছে তা বোঝানোর জন্য ব্যবহূত হয়। যেমন :পক্ষী>পাখি।
সমান (=)
নাম :সমান
চিহ্ন : (=)
বাক্যে অবস্থান :মধ্যে
বিরতিকাল : প্রয়োজন নেই।