চাহিদা বাড়লেও কফির বাজার মন্দা

বিশ্ব জুড়ে কফির চাহিদা অব্যাহতভাবে বাড়ছে অথচ আন্তর্জাতিক বাজারে টানা তিন বছর এর দাম মন্দার দিকে এগোচ্ছে। এতে ক্ষতির শিকার হচ্ছেন কফি উত্পাদকরা। এসপ্রেসোবাল্যাটের দাম বেশি থাকলেও কফির বহুল ব্যবহূত প্রজাতি অ্যারাবিকা ও রোবাস্তার দাম উল্লেখযোগ্য হারে কমেছে। ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ২০১৭ সাল থেকে পানীয় পণ্যটির দাম ৪০ শতাংশ কমে বর্তমানে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। প্রতি পাউন্ড কফির দাম পড়েছে গড়ে ৯৭ দশমিক ৩৫ সেন্ট, যা সেপ্টেম্বরের তুলনায় দশমিক ৪ শতাংশ কম।         —নাঈমা সুলতানা