উন্নয়নের জোয়ার ধরে না রাখলে দেশের সফলতা ভূলুণ্ঠিত হবে

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আপনারা যদি আমাদের নেতৃত্ব, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সুরক্ষা না দেন তাহলে যে উন্নয়নের জোয়ার সারা দেশে দেখছেন এই জোয়ার টিকবে না। এই জোয়ার না টিকলে দেশের সফলতা ভূলুণ্ঠিত হয়ে যাবে। মন্ত্রী বলেন, এখন থেকে সারা দেশে নতুন সড়ক তৈরি না করে সকল সড়ক মহাসড়ক ও গ্রামীণ রাস্তা প্রসস্তকরণসহ সংস্কার করা হবে। সে লক্ষ্যে প্রকল্প প্রস্তুত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত নয়াবন্দর-শংকপুর সড়কের উদ্বোধন শেষে উপরোক্ত কথাগুলো বলেছেন।