আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে আট দোকান ভস্মীভূত

উপজেলার পয়সারহাট বাজারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়,  পয়সারহাট পাইকারি মাছ বাজারের পূর্বপাশে চৌরাস্তা মোড়ে ঐ বাজারের জ্বালানি তেল ব্যবসায়ী আনোয়ার দাড়িয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। এতে ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।