মুহিতের নেতৃত্বে ‘হিমলুং’ জয়

দুইবারের এভারেস্টজয়ী এম এ মুহিতের নেতৃত্বে এবার অভিযাত্রী দল জয় করল হিমালয়ের ৭ হাজার ১২৬ মিটার উঁচু পর্বতশিখর ‘হিমলুং’। এই দলের আরেক অভিযাত্রী হলেন ইকরামুল হাসান। এ বিজয় উপলক্ষ্যে গতকাল জাতীয় প্রেসক্লাবে পতাকা-প্রত্যর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং নেপালী দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ধন বাহাদুর ওলী। বিশেষ অতিথি ছিলেন অভিযানের স্পনসর, আরলা ফুডস্ বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং গালীব বিন মোহাম্মদ। ইনাম আল হক অনুষ্ঠান পরিচালনা করেন। অভিযাত্রী ইকরামুল হাসান অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন। ২৩ অক্টোবর নেপাল সময় সকাল ১০টা ১০ মিনিটে ‘হিমলুং’ শীর্ষে আরোহণ করেন। এই অভিযান পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পনসর করেছে ইস্পাহানি টি লিমিটেড ও আরলা ফুডস্ বাংলাদেশ লিমিটেড।