শিবালয়ে হাজারো কণ্ঠে নজরুলের গান

শিবালয় (মানিকগঞ্জ) :নজরুল সাহিত্য চর্চা সংগঠন ‘বাঁশরী’র উদ্যোগে ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহায়তায় গতকাল শুক্রবার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা একাডেমি মাঠে হাজারো কণ্ঠে নজরুলের ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি/ আমার দেশের মাটি’ গানটি গাওয়া হয়। সমবেত কণ্ঠের এই গানে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ-সৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল। কবিপত্নী প্রমীলার জন্মস্থান খ্যাত তেওতায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের ১২ শতাধিক সদস্য ও স্থানীয় লোকজন এ গানে কণ্ঠ মেলান   —ইত্তেফাক