ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে সেখান থেকে একটি শোকমিছিল বের করা হয়। পরে স্মৃতিস্তম্ভের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেরশ্রী গণহত্যা স্মৃতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল আজিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন প্রমুখ।