ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত আমার ছবি টাঙাতে অস্বীকৃতি জানিয়েছিল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইয়োভানোভিচ আমার ছবি দূতাবাসে টাঙাতে অস্বীকৃতি জানিয়েছিল’। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে এর বেশি কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। আর হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট সিনেটে বিচারকে পছন্দ করেন। তিনি মনে করেন, এখানকার বিচার ব্যবস্থা নিরপেক্ষ ও সুন্দর। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক সহযোগী ফিয়োনা হিল অভিশংসনের তদন্ত কমিটিতে দেওয়া সাক্ষ্যে বলেছেন, অনেকেই মনে করেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেনি, ইউক্রেনই করেছে। এই গল্প বানিয়েছেন রুশ গোয়েন্দারা। আর সেটাই একদল মানুষ বলছেন।—রয়টার্স