মহারাষ্ট্রে সরকার গঠনে তিন দলের সমঝোতা, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রে  শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে। গতকাল মুম্বাইয়ে তিন দলের বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। সরকারের শীর্ষ পদের জন্য শিবসেনা প্রধানকে রাজি করিয়েছে এনসিপি এবং কংগ্রেস। জোট প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পথে, সেই কারণে রাষ্ট্রপতির ডাকা সম্মেলনে তিন দিনের দিল্লি সফর বাতিল করেছেন রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি। যে কোনো মুহূর্তে সরকার গঠনের দাবি জানাতে পারে জোট। ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক থেকে বেরোনোর সময়ে উদ্ধব ঠাকরে বলেন, ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। কোনো দলই সরকার গড়তে না পারায় মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার এক সপ্তাহ পরেই জোট দানাবাঁধল।—এনডিটিভি