ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শম্পা ইসলাম নামে একজন গার্মেন্টসকর্মী মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে মুসলিম নগরের ইউনুস সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শম্পা ইসলাম মুন্সিগঞ্জের লৌহজংয়ের পলমা এলাকার সুমনের স্ত্রী। তারা ইউনুস সরদারের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে ইউনুস সরদারের বাড়িতে আগুনের সূত্রপাত। আগুন মুহূর্তে পুড়ো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ২০টি ঘর ভস্মীভূত হয়। এ ঘটনায় ঐ বাড়ির একটি কক্ষে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় গার্মেন্টসকর্মী শম্পা ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী সুমন। এদিকে আগুনের খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।