প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র প্রতিযোগীরা

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতায় চ্যাম্পিনসহ অনন্য সুন্দরীরা। শনিবার গণভবনে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সারাদেশ থেকে কয়েক হাজার তরুণী আবেদন করেন। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই করে চূড়ান্ত পর্বে রাখা হয় সেরা ১০ প্রতিযোগীকে। তারা হলেন- তামান্না ইসরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তাইফা, আফলা আম্রান, শিরিন আক্তার শিলা, জেসিয়া ইসলাম, স্মৃতি আক্তার, ইরানা ইশরাত, আলিশা ইসলাম এবং তসিবা আনিতা ইসলাম।

গত (২৩ অক্টোবর) রাতে বসুন্ধরা কনভেশনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন শিলা। তার মাথায় মুকুট পরিয়ে দেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন।

আরো পড়ুন: আরো একবার শিরোপা হাতছাড়া বাংলাদেশের

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ মূল বিচারক হিসেবে ছিলেন তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান, রুবাবা দৌলা, ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ