—উফ! কী শীতটাই না পড়ছে!
—আপনার লেখার এই অবস্থা ক্যান?
—আর কইয়েন না, ভাই। প্রচণ্ড শীতে লেখাটা জমাট বাইন্ধা গেছে গা!
—কী রে, আজ গোসল করেছিস?
—আজ কোথাও হারিয়ে যেতে নেই মানা, না মানে আজ গোসল করায় কিছুটা মানা আছে।
—সইরা খাড়ান, আপনের গা থেইকা মোষের মতো গন্ধ আসতাছে।
—মাছে গন্ধ থাকলে সেই মাছ নাকি ফরমালিনমুক্ত মাছ। সেই হিসেবে আমিও ফরমালিনমুক্ত।
—শীতে ফেটেছে ঠোঁট, হূদয়ে লেগেছে চোট...
—এইবার ফাটা ঠোঁট নিয়া এইখান থাইকা ফুট!
—শীতের সকালে কাদের কষ্ট বেশি বলে মনে হয় আপনার?
—কাদের আবার, নববিবাহিতদের আর কি!
—শীতকালে দিন ছোট, রাইত বড়ো।
—হ, এর লাইগা তো চোরেরা স্বাভাবিক ডিউটির পাশাপাশি ওভারটাইম ডিউটিও করবার পারে!