এখন সুনীল যা লিখতেন

 

কেউ কথা রাখেনি, গুনে গুনে দু’টা মাস কেটে গেল কেউ কথা রাখেনি

সেপ্টেম্বরের মাঝামাঝিতে পেঁয়াজের দাম বাড়ল

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেছিল,

এই তো আসছে সপ্তাহ, পেঁয়াজের দাম ক্রয়ক্ষমতায় আসবে।

তারপর কত সপ্তাহ চলে গেল মশাই

কিন্তু, সামনের সপ্তাহ আসেনি।

একদিন মেলায় প্রেমিকা পেঁয়াজু বড়া খেতে চেয়েছিল

আমি বলেছিলাম ধৈর্য ধরো জান! মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে বলে

ক’দিন বাদে দাম কমে গেলে

তখন তোমায় পেঁয়াজু খাওয়াব পেট পুরে!

মাননীয় মন্ত্রী, বলতে পারেন আমি আর কতদিন অপেক্ষা করব

প্রেমিকা আমায় ছেড়ে গেলে কি

আপনার পেঁয়াজের দাম কমবে?

 

সেদিন বাজারের পাশ দিয়ে গিয়েছিলাম প্রেমিকাকে নিয়ে

এক কেজি পেঁয়াজ কিনে চেয়েছিল সে!

দাম শুনে লজ্জায় এসেছিলাম উঠে

কত বড়লোকের ছেলেরা আড়চোখে তাকিয়েছিল সেদিন

এক ছেলে ৫ কেজি দেশি পেঁয়াজ নিয়ে এসেছিল প্রেমিকার কাছে

প্রেমিকা বলেছিল, এদের দেখে কিছু শিখ!

শুনেছি সে ছেলে পেঁয়াজ ব্যাপারী

প্রেমিকা আর আমার দিকে ফিরেও চায়নি!

দূর থেকে বলেছিলাম,

আজ তুমি ৫ কেজি পেঁয়াজ পেয়ে আমায় ভুলে গেলে

দেখো একদিন আমিও...

পেঁয়াজের রমরমা ব্যবসা করব।

প্রেমিকা ততক্ষণে অন্য কারো

সেই পেঁয়াজ নিয়ে যেতে পারি নি আজও!

 

এর ক’দিন পরে

চোখের সামনে ১ কেজি পেঁয়াজ ধরিয়ে প্রেমিকা বলেছিল

যেদিন আমাকে তুমি ১০ কেজি পেঁয়াজ দিতে পারবে

সেদিন আমিও তোমার হবো!

ভালোবাসার জন্য আমি চেলেঞ্জ নিয়েছিলাম সাগ্রহে

এরপর থলে হাতে ঘুরিয়েছি আস্ত শহর

পুরো শহর খুঁজে এনেছি

১০৮টি দেশি পেঁয়াজ

তবু কথা রাখেনি প্রেমিকা

এখন তার চোখে শুধু পেঁয়াজের নেশা

এখন সে যেন পেঁয়াজে মত্ত প্রেমিকা

কেউ কথা রাখেনি!

৬০ দিন কাটল কেউ কথা রাখে না।

ইংরেজি বিভাগ, হাবিপ্রবি, দিনাজপুর