ব্যান্ডদল স্বপ্ন’র মূল ভোকাল ও দলনেতা মিঠু। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তার পদচারণার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ক’জন মিউজিশিয়ানকে নিয়ে গড়ে তুলেছেন এই ব্যান্ডদলটি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় বেশ ক’টি কনসার্ট ছাড়াও যুক্তরাষ্ট্রে পারফর্ম করলেন মিঠু। এ সপ্তাহে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’-এ পারফর্ম করে ব্যান্ডদল স্বপ্ন।
স্বপ্ন’র দলনেতা ও ভোকাল মিঠু বলেন, ‘আমরা বিভিন্ন পর্যায়ের পেশাজীবী হওয়া সত্ত্বেও প্রত্যেকের মিউজিকের প্রতি ভালোবাসা থেকেই এ সকল আয়োজনে অংশ নিই এবং এরই ভেতরে অস্ট্রেলিয়ার একাধিক স্টেটে আমাদের আলাদা গ্রহণযোগ্য ও শ্রোতা তৈরি হয়েছে। আমরা নিজেদের মিউজিক ট্র্যাক নিয়েও কাজ করছি।’্ন