রামগঞ্জ উপজেলার এলজিএসপির অর্থায়নে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৮০০ শিক্ষার্থীর মধ্যে গতকাল শনিবার লাল-সবুজ ছাতা বিতরণ করা হয়েছে।
ইছাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্লাহর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে লাল-সবুজের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীন জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ফারুক, প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র পাল, ছাত্রলীগের সভাপতি রিপন ভূইয়া প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের শপথ করানো হয় দুর্নীতি, মাদক, বাল্যবিয়েসহ বিভিন্ন অপরাধমুক্ত সমাজ এবং দেশের আইনে সুন্দর ও আদর্শ জীবন গড়ার।