কলমাকান্দায় শুক্রবার রাতে কষ্টিপাথরসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আলমগীর, নয়েল সরকার।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গ্রেফতারকৃত আলমগীরসহ অন্যরা দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তারা কষ্টিপাথর বিক্রির কথা বলে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে কষ্টিপাথরসহ একজনকে গ্রেফতার করে। পরে অভিযান চালিয়ে নয়েলকে গ্রেফতার করা হয়।
পাচারকারী চক্রের অন্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।