পিরোজপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই

পিরোজপুর শহরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে শনিবার পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শুভ শেখ ও বেলাল খান।

সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার মহিষমারা গ্রামের ঐ কিশোরী তার বিধবা মায়ের সঙ্গে পিরোজপুর শহরে বসবাস করত। গ্রেফতারকৃত দুজনসহ পাঁচ জন মিলে শুক্রবার রাতে কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের একটি ঘরে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। শনিবার সকালে ঐ কিশোরী পিরোজপুর সদর থানায় এসে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে এ ঘটনা জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।