সোনাইমুড়িতে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক এক

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা সদরে বড়ো মসজিদের সামনে শুক্রবার রাতে চলন্ত ট্রাক থেকে চাঁদাবাজির সময় জুয়েল হোসেনকে (২৮) স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। জুয়েল সোনাইমুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৈশল্যারবাগ গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকলে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।

জানা যায়, শুক্রবার রাতে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করার সময় ট্রাকের চালকের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। এ সময় আশেপাশের লোকজন জড়ো হয়ে জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ট্রাকচালক সুমন সোনাইমুড়ি থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। থানার পুলিশ অফিসার ইনচার্জ আব্দুস সামাদ জানান,   অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।