দিনাজপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোনা মিয়াকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সোনা মিয়া দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর রেল ঘুন্টি এলাকার পশ্চিম নিশ্চিন্তপুরের মো. নুর ইসলামের ছেলে। অভিযুক্তকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে সোনা মিয়াকে গণপিটুনি দিয়ে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। ধর্ষণের শিকার শিশুটিকে শুক্রবার বিকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করানো হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা কোতোয়ালি থানায় সোনা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলে শুক্রবার রাতেই ধর্ষণের অভিযোগে সোনা মিয়াকে গ্রেফতার করা হয়। শনিবার সোনা মিয়াকে আদালতে প্রেরণ করা হয়।