কুমিল্লায় শনিবার দুপুরে ৫ হাজারেরও বেশি ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম নিলুফা বেগম। র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, নিলুফা বেগম কনফেকশনারি দোকানের আড়ালে দীর্ঘদিন ইয়াবাসহ মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। সে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে নিজ দোকানে রেখে পাইকারি দরে বিক্রি করে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।