নগরীতে শুক্রবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি রুয়েট আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৌরভ সেন (১৮)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রাত ১০টার দিকে সৌরভ ছাত্রাবাস থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা পথরোধ করে তার মাথার পেছনে ছুরিকাঘাত করে। এরপর তার সঙ্গে থাকা ৪২ হাজার টাকা দামের মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে বলে ওসি জানান।