ভ্রাম্যমাণ আদালত

বাঞ্ছারামপুরে সাত ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে গতকাল শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিফা নাজ নীরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাংস ব্যবসায়ী ও এক মুদি দোকানিকে জরিমানা করেছেন। ব্যবসায়ীরা হলেন—মাংস ব্যবসায়ী উপজেলার ছয়ফুল্লাকান্দি বাজারের জালাল মিয়া, মাইনউদ্দিন, মো. হবি মিয়া, ছলিমাবাদ বাজারের নুরু মিয়া, সাগর মিয়া, বাঞ্ছারামপুর বাজারের কামরুল ইসলাম ও ছয়ফুল্লাকান্দির দোকানি আব্দুল হালিম।

পশু জবাই মান নিয়ন্ত্রণ আইন, লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও বিক্রির অপরাধে তাদের জরিমানা করা হয়।